1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে আটক, প্রতিবাদে দোকানপাট বন্ধ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

গৌরনদীতে ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে আটক, প্রতিবাদে দোকানপাট বন্ধ

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে রাজনৈতিক সংশ্লিষ্টতার জন্য ছেলেকে আটক করতে গিয়ে না পেয়ে তার ব্যবসায়ী বাবাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঐ এলাকার দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

 

 

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাদ্দাম বাজারে এ ঘটনা ঘটে।

 

আটক বৃদ্ধ শাহজাহান হাওলাদার খোকন সাদ্দাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও বিগত ৩০ বছর ধরে ধানডোবা খ্রিষ্টান মিশনের বয়েজ হোস্টেলের নৈশপ্রহরী হিসেবে কর্মরত রয়েছেন।

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সাদ্দাম বাজারের মুদি ব্যবসায়ী শামীম হাওলাদারের দোকানে বসেছিলেন তার বাবা শাহজাহান হাওলাদার খোকন। এসময় গৌরনদী মডেল থানা পুলিশ শামীমকে গ্রেফতার করতে এসে তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা শাহজাহান হাওলাদার খোকনকে আটক করে নিয়ে যায়।

 

 

 

আটক প্রবীণ ব্যবসায়ীর আরেক ছেলে ফয়সাল হাওলাদার জানান, তার বাবা সাদ্দাম বাজারের পুরোনো ব্যবসায়ী। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে শামীম হাওলাদার যুবলীগের সমর্থক ছিলেন, কিন্তু কোনো পদ-পদবি কিংবা কোনো মামলা নেই। তারপরেও তাকে (শামীম) গ্রেফতার করতে এসে অন্যায়ভাবে বৃদ্ধ বাবাকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

 

 

ফয়সাল হাওলাদার আরও জানান, এ ঘটনার প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখেছেন।

 

 

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখা তাদের ব্যাপার। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network