1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেহেন্দীগঞ্জে ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মেহেন্দীগঞ্জে ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দীগঞ্জে হত্যা মামলার দুই আসামির দুই ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার সীমান্তবর্তী পশ্চিম রতনপুর গ্রামের মাছুম সিকদার ও রাজ্জাক সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে দুই বাড়ির দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

মাছুম সিকদার ও রাজ্জাক সরদার মুলাদী উপজেলার সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের কৃষক বাবুল ব্যাপারী (৫০) হত্যা মামলার আসামি। তারা গত ৭ জানুয়ারি জামিনে ছাড়া পেয়েছেন বলে জানায় স্থানীয় বাসিন্দারা। পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে যাওয়ায় পরে দুর্বৃত্তরা ঘর পুড়িয়ে দেয় বলে দাবি করেছেন রাজ্জাক সরদার। আগুনে পুড়ে দুই পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

তবে ঘর পোড়ার সময় কেই সেখানে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীউল হাচান দুটি ঘর পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় মাছুম সিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কাজীরহাট থানায় একটি মামলা করেছেন। পশ্চিম রতনপুর গ্রামের রাজ্জাক সরদার জানান, গত শুক্রবার বিকেলে পরিবারের লোকজন নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশীরা বাড়িতে আগুন দেখে বিষয়টি মোবাইল ফোনে তাকে জানায় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাতেই বাড়িতে ফিরে দেখতে পান ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের লোকজন ঘর পুড়িয়ে থাকতে পারে বলে দাবি করেন রাজ্জাক সরদার। আগুন ঘরের আসবাবপত্র ও মালামালসহ প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

মাছুম সিকদার বলেন, শুক্রবার স্ত্রী ও সন্তান বেড়াতে যাওয়ায় তিনি পার্শ্ববর্তী বাজারে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে খবর পান তার ঘর আগুনে পুড়ছে। পরে দ্রুত বাড়ি ফিরে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। ধার করে আনা নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

 

এব্যাপারে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীউল হাচান বলেন, বসত ঘরে আগুনের ঘটনায় পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মাছুম সিকদার বাদী হয়ে একটি মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

নাম প্রকাশ না করার শর্তে বজায়শুলী গ্রামের এক বাসিন্দা জানান, গত ১০ সেপ্টেম্বর বিকেলে চরের জমিতে ঘের দেখতে যান বাবুল ব্যাপারী। ওই দিন বিকেল ৩টার দিকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে বাবুল ব্যাপারী, তার ভাতিজা আলিম ব্যাপারী ও আত্মীয় রেশমা বেগমকে কুপিয়ে জখম করে। পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাবুল ব্যাপারী। ওই ঘটনায় বাবুল ব্যাপারীর বড়ভাই জলিল ব্যাপারী বাদী হয়ে প্রতিপক্ষ করিম মল্লিক, রাজ্জাক সরদার, মাছুম সিকদারসহ ২৭জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন।

 

মামলায় রাজ্জাক সরদার ও মাছুম সিকদার দীর্ঘদিন কারাগারে থাকার পরে গত ৭ জানুয়ারি জামিনে ছাড়া পান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network