1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৫ আসন : হাতপাখার ফয়জুল করীমের আসন থেকে প্রার্থী তুলে নিচ্ছে জামায়াত! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
নির্মাণের এক বছরেই ধস, ১৬ বছরেও সংস্কার হয়নি ব্রিজটি ডেঙ্গুজ্বরে প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা মাকসুদুর রহমান হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

বরিশাল-৫ আসন : হাতপাখার ফয়জুল করীমের আসন থেকে প্রার্থী তুলে নিচ্ছে জামায়াত!

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দল জোটবদ্ধভাবে লড়বেন। জোটটির অন্যতম অংশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

 

 

যদিও বরিশাল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আর একই আসনে প্রার্থী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

 

 

তবে এই আসনটির বিষয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতার দিকে যাচ্ছে বলে জানা গেছে। এ কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারির আগে এই আসন থেকে জামায়াতে ইসলামী প্রার্থী তুলে নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এরই অংশ হিসেবে ওই প্রার্থীকে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যভুক্ত করেছে জামায়াতে ইসলামী।

 

 

সূত্র জানায়, কাউকে নির্বাচন পরিচালনা কমিটিতে রাখা হলে সাধারণত তিনি নির্বাচনের প্রার্থী হন না। সেই হিসেবে হাতপাখার ফয়জুল করীমের আসন থেকে প্রার্থী তুলে নিতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

 

 

জানা যায়, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়।

 

 

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া এই কমিটির সদস্যদের একজন হলেন অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

 

 

 

তিনি বরিশাল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি। এর আগে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network