1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট, এক লাখ টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট, এক লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে সরকারি ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভিপি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।

 

মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় এবং তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ হেল মাফি।

 

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সুরক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network