1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান! - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশালে যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান!

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ নেতাকে জামায়াতে ইসলামীর নেতা সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

যোগদানকৃত শহিদুল হক তালুকদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক।

 

 

 

যোগদানের ছবিটি বরিশাল-৪ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জামায়াত নেতা আখ্যা দেয়ার পর শুরু হয়েছে তুমুল আলোচনা।

 

 

খোঁজ নিয়ে জানা গেছে, আলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সবশেষ কমিটি অনুমোদন হয়েছে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি।  ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে ২নম্বর সিরিয়ালেই নাম রয়েছে শহিদুল হকের। এমন একজন আলোচিত যুবলীগ নেতাকে জামায়াত নেতার ইসলামী আন্দোলনে যোগদান শিরোনাম দিয়ে কিভাবে একজন প্রার্থী ফেসবুকে দেন সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে।

 

 

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী চরমোনাই পীরের ভাই ও দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়েরের ভেরিফাইড ফেসবুকে সেই পোস্টে লেখা হয়েছে, “বরিশাল ৪ আসনের হাত পাখার  প্রার্থীর হাতে হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করলেন আলিমাবাদ ইউনিয়নের জামায়াত নেতা শহীদুল ইসলাম তালুকদার।

 

বিষয়টি স্বাভাবিক ভাবে নিতে পারছেননা এলাকাবাসী। এদিকে আলিমাবাদের একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, শহীদুল তালুকদার যুবলীগ নেতা, সে সাবেক এমপি পংকজ নাথের বিশ্বস্ত সহযোগী ছিল।

 

এ বিষয়ে ইসলামী আন্দোলনের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেন বলেন, শহীদুল তালুকদারের বিষয়ে আমাদের সন্দেহ হওয়ায় উপজেলা থেকে আমরা এখনো তার যোগদান গ্রহণ করিনি। তিনি আলিমাবাদ ইউনিয়নের ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে যোগদান করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network