1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জামায়াতে যোগদানের বিষয়টি ভিত্তিহীন: আবুল খায়ের - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

জামায়াতে যোগদানের বিষয়টি ভিত্তিহীন: আবুল খায়ের

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বরিশাল-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের বলেছেন-বেশকিছু নিউজ পোর্টাল ও ফেসবুকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন মর্মে প্রকাশিত সংবাদটি মিথ্যে ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

 

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে তিনি আরও বলেছেন, একটি বিশেষ দলের পক্ষ থেকে পরিবেশিত বানোয়াট সংবাদ যাচাইবিহীনভাবে প্রকাশ করা দায়িত্বশীল সংবাদমাধ্যমে কাছ থেকে প্রত্যাশিত নয়। আমরা মিডিয়ার কাছ থেকে আরো সচেতন ও দক্ষতা প্রত্যাশা করছি। কোন সংবাদমাধ্যমের যাচাই-বাছাই না করে, ক্রসচেক না করে সংবাদ প্রচার করা উচিৎ নয়। এতে করে সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের ওপরে আস্থা হারিয়ে ফেলবে।

 

তিনি আরও বলেন, যে দল এসব অপপ্রচার ছড়াচ্ছে, তারা মিথ্যা নাটক সাজিয়ে কখনও সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেনা। মিথ্যা প্রচারকারী দল কখনও দেশ ও জাতির কল্যাণকামী নয় বলেও তিনি উল্লেখ করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network