1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাট - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ

গৌরনদীতে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাট

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করায় সাংবাদিক সোলায়মান তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

 

ভুক্তভোগি সাংবাদিক সোলায়মান তুহিন বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্য। এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা তীব্র ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সাংবাদিক সোলায়মান তুহিন অভিযোগ করে ‎জানিয়েছেন-গত ২১ জানুয়ারি দিবাগত রাতে উত্তর পালরদী এলাকার মিজানুর রহমান নিজামের শ্বশুরবাড়িতে তিনি ও কসবা এলাকার মো. বাবু মৃধা দাওয়াত খেতে যান। সেখান থেকে রাতে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে পৌর এলাকার লাখেরাজকসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে স্থানীয় ইমরান মোল্লা, কামাল সরদার ও রাশেদের নেতৃত্বে তাদের আরও ২-৩ জন সহযোগিরা পথরোধ করে।

 

এ সময় হামলাকারীরা অর্তকিতভাবে হামলা চালিয়ে  মারধর করে তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সাংবাদিক সোলায়মান তুহিন আরও জানিয়েছেন-‎এ ঘটনায় ওই রাতেই মিজানুর রহমান নিজাম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগ দায়েরের বিষয়টি জানতে পেরে ২২ জানুয়ারি দিবাগত রাত ১০টার দিকে উল্লেখিত হামলাকারীরা মদিনাস্ট্যান্ড এলাকায় অবস্থিত সাংবাদিক সোলায়মান তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিতভাবে হামলা চালায়।

 

হামলাকারীরা দোকানের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ২৫ হাজার ৭৬৫ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ‎গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। হামলার বিষয়ে অভিযুক্ত ইমরান মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network