1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রধান অতিথি সশরীরে উপস্থিত হতে না পারায় তা কিছুটা বিলম্বে শুরু হয়।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ নিজ বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পাওয়ায় সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তবে শিক্ষার্থীদের প্রতি তাঁর ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে তিনি ইউজিসি কার্যালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীন প্রধান অতিথির অসুস্থতার বিষয়টি সবাইকে অবহিত করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘তোমাদের অসাধ্য কিছু নেই। জুলাই বিপ্লবে তোমরা যে সাহসিকতা ও পরিবর্তন এনেছো, তা প্রকৃতির এক অনন্য উদাহরণ এবং এক কথায় অসাধারণ। তোমাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ সমৃদ্ধ হবে। নিজেদের শক্তি ও পরিচয়কে মনে রেখে সামনে এগিয়ে যেতে হবে।

 

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানের যেমন উজ্জ্বল দিক থাকে, তেমনি কিছু নেতিবাচক দিকও থাকে। আমি চাই তোমরা কোনোভাবেই কোনো অন্ধকারের দিকে ধাবিত হবে না। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে যুক্ত হয়ে নিজেদের মননশীল ও মানসিক বিকাশ ঘটাবে।

 

নবীনবরণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ওরিয়েন্টেশন শেষে সংশ্লিষ্ট বিভাগগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের বরণ করে নেয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network