1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে গোলাম কিবরিয়া টিপুর পক্ষে কন্যা হাবিবা কিবরিয়ার গণসংযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

মুলাদীতে গোলাম কিবরিয়া টিপুর পক্ষে কন্যা হাবিবা কিবরিয়ার গণসংযোগ

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন তার একমাত্র কন্যা হাবিবা কিবরিয়া।
রোববার (২৫ জানুয়ারি) দিনভর মুলাদী উপজেলার মুলাদী বন্দরের বিভিন্ন স্থানে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি তার পিতার পক্ষে দোয়া কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগকালে হাবিবা কিবরিয়া বলেন, আমার বাবা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু সব সময় এলাকার মানুষের জন্য কাজ করেছেন। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে তিনি উন্নয়নের রাজনীতি করেছেন। আগামী দিনেও তিনি মানুষের পাশে থাকতে চান।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন অর রশিদ খান, সিনিয়র সদস্য মোঃ সেলিম চৌকিদার, কুতুবুদ্দিন চৌকিদার, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ আলাউদ্দিন মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ শামীম সরদার, পৌর জাতীয় পার্টি নেতা মোঃ চুন্নু আকনসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণসংযোগে অংশ নেওয়া একাধিক ভোটার তাদের বক্তব্যে বলেন, গোলাম কিবরিয়া টিপু এমপি থাকাকালে এলাকায় শান্তি ছিল, উন্নয়ন হয়েছে। তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। তাই আমরা আবারও তাকে সংসদে দেখতে চাই।
আরেক ব্যবসায়ী বলেন, লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমরা একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতাকে নির্বাচিত করতে চাই।
এ সময় নেতাকর্মীরা বলেন, শান্তি, সহাবস্থান ও উন্নয়নমুখী জনপদ গঠনে আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কোনো বিকল্প নেই। তারা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
প্রসঙ্গত, আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এর আগে তিনবার বিপুল ভোটে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তার রাজনৈতিক জীবনে কখনো বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়নের রাজনীতিতে জড়াননি; বরং সকল দল ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় ও সহাবস্থানের একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে এলাকাবাসী মনে করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network