1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সর্বাধিক মাদক ব্যবহারকারী ঢাকা বিভাগে, কম বরিশালে - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
চিফ হুইপের দায়িত্বে নুরুল ইসলাম মনি: বেতাগীতে দুই দফা আনন্দ মিছিল কলাপাড়ায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ বাজার মনিটরিংয়ে ইউএনও, মির্জাগঞ্জে ব্যবসায়ীদের জরিমানা পিরোজপুরের জিয়ানগর উপজেলা নাম পুনর্বহাল বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান ঝালকাঠির কল্যাণকাঠিতে দুই মামলার আসামী মুন্না গ্রেফতার কলাপাড়ায় ইউনিয়ন যুবদল অফিসে ডেকে মারধর: কয়েকদিন পর ইদ্রিস খানের মৃত্যু বেতাগীতে নামের ভুলে গ্রেপ্তার নির্দোষ নারী! এর দায় কে নিবে? দুমকিতে আগুনে ক্ষতিগ্রস্ত ৭পরিবার পেল সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর আর্থিক সহায়তা বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

সর্বাধিক মাদক ব্যবহারকারী ঢাকা বিভাগে, কম বরিশালে

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক : বাংলাদেশে বর্তমানে আনুমানিক ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮ শতাংশ এমন তথ্য উঠে এসেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তত্ত্বাবধানে পরিচালিত এক জাতীয় গবেষণায়।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) প্রকাশিত গবেষণায় জানানো হয়, মাদক ব্যবহারকারীদের ৫৯ শতাংশ তরুণ, যারা প্রথম মাদক গ্রহণ শুরু করে ১৮–২৫ বছর বয়সে। সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক হলো গাঁজা, যার ব্যবহারকারী প্রায় ৬০.৮ লাখ।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বাধিক (প্রায় ২২.৯ লাখ) মাদক ব্যবহারকারী বসবাস করে। এরপর রয়েছে চট্টগ্রাম (১৮.৮ লাখ) ও রংপুর বিভাগ (১০.৮ লাখ)। অন্যদিকে বরিশাল বিভাগে সবচেয়ে কম, প্রায় ৪ লাখ মাদক ব্যবহারকারী রয়েছে।

গবেষণায় দেখা যায়, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে মাদক ব্যবহারের হার বেশি, আর রাজশাহী ও খুলনায় তুলনামূলকভাবে কম। বেকারত্ব, বন্ধুমহলের প্রভাব, পারিবারিক অস্থিরতা ও মানসিক চাপকে মাদক ব্যবহারের প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গবেষণায় আরও বলা হয়, মাত্র ১৩ শতাংশ মাদক ব্যবহারকারী চিকিৎসা বা পুনর্বাসন সেবা পেয়েছে, আর প্রায় ৯০ শতাংশ ব্যবহারকারী মাদককে সহজলভ্য বলে মনে করে। বিশেষজ্ঞরা এটিকে কেবল আইনশৃঙ্খলার নয়, বরং গুরুতর জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network