1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ও ঈগল মার্কার প্রচারণা চালাচ্ছে ছাত্রশিবির - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ

মুলাদীতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ও ঈগল মার্কার প্রচারণা চালাচ্ছে ছাত্রশিবির

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : তাদের এ সচেতনতামূলক কাজের জন্য কৃষক ও ভোটাররা আনন্দ প্রকাশ করে বলেন, ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব আগে কেউ এভাবে বুঝিয়ে বলেননি।

বরিশালের মুলাদীতে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ঈগল মার্কা প্রতীকে ও ১২ তারিখ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে গ্রাম-গঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যুবক কর্মীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীকে নিয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে তারা এ প্রচারণা চালাচ্ছেন।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের ভোটারদের মাঝে বিশেষ করে ট্রলার যোগে নদীপথে কৃষকদের ও শ্রমিকদের মাঝে ছাত্রশিবিরের যুবক কর্মীদের এ সচেতনামূলক কাজ করতে দেখা গেছে। তারা সারাদিন চষে বেড়াচ্ছেন গ্রাম-গঞ্জের ভোটারদের বাড়ি।

তাদের এ সচেতনতামূলক কাজের জন্য কৃষক ও ভোটাররা আনন্দ প্রকাশ করে বলেন, ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব আগে কেউ এভাবে বুঝিয়ে বলেননি।

 

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ডা: ডাক্তার মোরশেদ আলম, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল মোতালেব, মুলাদী উপজেলা শিবিরের সভাপতি হামিম হোসেন, শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ ইসলাম সৌরভ, দাওয়াহ সম্পাদক মো: রাকিব হোসেন, মুলাদী সরকারি কলেজের শিবিরের সভাপতি মো: আহনাফ রহমান ভূঁইয়া, মুলাদী পৌরসভা শিবিরের সভাপতি মো: মান্না ও মুশফিক আমিন প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network