1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৪ ফেব্রুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

৪ ফেব্রুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে নির্বাচনী সফরের নতুন তারিখ আগামী ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ওইদিন দুপুর ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।

 

বরিশাল সফরের নতুন তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরিন।

 

তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে তারেক রহমানের রাজনৈতিক সফরের সিডিউল পরিচালনাকারী ব্যক্তি আমাকে ফোন করেন।

তিনি জানান, আগামী ৪ ফেব্রুয়ারি তারেক রহমান বরিশালে আসবেন। এটিই চূড়ান্ত তারিখ।

 

শিরিন আরও বলেন, ৪ ফেব্রুয়ারি তারেক রহমান যশোর থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন। তার আকাশপথে আসার সম্ভাবনা রয়েছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

 

এদিকে বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিভাগ ও মহানগরসহ সাংগঠনিক আট জেলার নেতাদের সফরের বিষয়টি জানাতে বলা হয়েছে বলেও জানান তিনি।

 

এর আগে দীর্ঘ প্রায় ২০ বছর পর গত ২৬ জানুয়ারি বরিশাল সফরের কথা ছিল তারেক রহমানের। পরে সেই তারিখ এক দিন পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে ২৪ জানুয়ারি বিকেলে ওই তারিখও পিছিয়ে দেওয়া হয়।

 

সে সময় সফরের নতুন তারিখ ঘোষণা করা হয়নি। সর্বশেষ বৃহস্পতিবার রাতে বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা করে বিএনপি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network