1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সরকারি হিজলা ডিগ্রি কলেজের সভাকক্ষে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. রোকুনুজ্জামান।

প্রশিক্ষণ কর্মশালায় অতিথিরা জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইনগত বিধান, নির্বাচনী আচরণবিধি মেনে চলার গুরুত্ব এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্ব-কর্তব্য ও আচরণবিধি, ভোটকেন্দ্র পরিচালনা, ভোটার সহায়তা ও অনিয়ম প্রতিরোধে করণীয় বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network