1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীদের হেনেস্তা, পুরুষ কর্মীদের মারধর - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীদের হেনেস্তা, পুরুষ কর্মীদের মারধর

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের প্রচারনার কাজে গিয়ে দুইজন নারী কর্মীকে হেনেস্তা ও একজন পুরুষ কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ জানুয়ারি) সকালে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামে।

 

ওইদিন বিকেলে ফুটবল মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান অভিযোগ করে বলেন, প্রচারনা শুরুর পর থেকে প্রতিদ্বন্ধী ধানের শীষ মার্কার প্রার্থীর সমর্থকরা তার (ফুটবল) সমর্থকদের ওপর একের পর এক হুমকি ও হামলা চালিয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে দশটার দিকে ধুরিয়াইল এলাকায় ফুটবল মার্কার সমর্থনে বাড়িতে বাড়িতে জনসংযোগ করতে গিয়ে তার দুইজন নারী কর্মীকে হেনেস্তা ও একজন পুরুষ কর্মীকে মারধর করা হয়েছে।

মারধরে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক তাইজুদ্দিন সরদার অভিযোগ করে বলেন-শনিবার সকালে কর্মী-সমর্থকদের নিয়ে ধুরিয়াইল এলাকায় ফুটবল মার্কার পক্ষে ভোট চাওয়ার জন্য যাই। এসময় ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপনের সমর্থক ছিন্টু মৃধা, মশিউর রহমানসহ তাদের ৫/৬ জন সমর্থকরা গণসংযোগে বাঁধা প্রদান করে আমাকে মারধর করে আহত করে। এছাড়াও নারী কর্মীদের চরমভাবে হেনেস্তা করা হয়।

 

এসময় আমাদের কাছ থেকে ফুটবল মার্কার হ্যান্ডবেল ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি আগামী তিনদিনের মধ্যে আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে নির্বাচনী মাঠ থেকে উঠিয়ে দেওয়া হবে বলেও হামলাকারীরা হুমকি প্রদর্শন করে।

 

ফুটবল মার্কার কয়েকজন নারী সমর্থকরা অভিযোগ করে বলেন, যেখানেই ফুটবল মার্কার প্রচারনায় যাই, সেখানেই ধানের শীষ মার্কার সমর্থকরা আমাদের প্রচারণায় বাঁধা দেয়। শনিবার ধুরিয়াইল গ্রামে প্রচারনার সময় জহির উদ্দিন স্বপনের অনুসারীরা আমাদের বেঁধে রাখার হুমকি দিয়ে চরমভাবে হেনেস্তা করে।

 

স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, ভোট গ্রহনের পূর্বে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা এলাকায় একটি ভীতিকর পরিবেশ তৈরি করতে চায়। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।

 

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থলে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। সুষ্ঠু পরিবেশ কেউ নষ্ট করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network