1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র : ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক বরিশালে লক্ষাধিক টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক বরিশাল- ২ শের-ই-বাংলার উত্তরাধিকারের পারিবারিক বিরোধ গড়ালো ভোটের মাঠে “সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া বরিশালে নির্বাচনের আগের দিন জাতীয় পার্টি নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রচারকেন্দ্র ভাঙচুর বরিশালে জমি সংক্রান্ত বিরোধে আগুন, দুই পক্ষের মামলা ! ভান্ডারিয়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম মুরগির খামারে ইউনিয়ন পরিষদের লোহার ভিম, সচিবের বিরুদ্ধে অভিযোগ কাউখালীতে ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র : ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন বাকেরগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীর সংশয় প্রকাশ, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

কাউখালীতে ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র : ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

  • আপডেট সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ৩৩ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি )প্রতিটি কেন্দ্রে ব্যালট ও ব্যালট বক্সসহ ভোট গ্রহণ কর্মকর্তারা পৌঁছে গেছেন। উপজেলার ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে।

 

এসব কেন্দ্রে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ও ওয়াইফাই লাইন সংযুক্ত করে দেয়া হয়েছে। ভোট কেন্দ্রে কোন প্রকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হতে পারে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে এজন্য আইন শৃঙ্খলা ও যৌথ বাহিনী বিশেষ নজরদারী করছে। বিশেষ করে সংখ্যালঘু ভোটার এলাকা নিরাপত্তাহীনতায় ভূগলেও যৌথ বাহিনীর সদস্যরা তাদের বিশেষ নিরাপত্তা দেয়ার ব্যবস্থা করে ভোট কেন্দ্রে যাবার জন্য উৎসাহিত করছেন।

 

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, এ উপজেলায় নির্বাচনে শান্তি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোন ব্যক্তি ভোটকেন্দ্রে অবৈধভাবে ঢোকার চেষ্টা করলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

 

এছাড়া বুধবার বেলা এগারোটায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজনে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী ব্রিফিং দেওয়া হয়েছে।

 

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে নির্বাচনে ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, নির্বাচনকালীন কাউখালী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর খালেদ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্যাপ্টেন রাশাদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইয়াকুব হোসাইন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শুভাশীষ চক্রবর্তী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network