1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে লক্ষাধিক টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে লক্ষাধিক টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক

  • আপডেট সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাবুগঞ্জে লক্ষাধিক টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা ও ভোটার স্লিপসহ দুই বিএনপি নেতাকে আটক করা হয়েছে।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল বেলা এগারোটার দিকে মাধবপাশা এলাকায় দুইটি মোটরসাইকেল আরোহীকে আটক করে।

 

পরবর্তীতে তল্লাশীকালে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২ হাজার টাকা এবং নির্বাচন সংক্রান্ত স্লিপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় প্রদান করেন। আটককৃত ব্যক্তিরা হলেন হুমায়ুন গাজী ও এনায়েত কাজী।

 

ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network