1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম, ১৫ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক বরিশালে লক্ষাধিক টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক বরিশাল- ২ শের-ই-বাংলার উত্তরাধিকারের পারিবারিক বিরোধ গড়ালো ভোটের মাঠে “সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া বরিশালে নির্বাচনের আগের দিন জাতীয় পার্টি নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রচারকেন্দ্র ভাঙচুর বরিশালে জমি সংক্রান্ত বিরোধে আগুন, দুই পক্ষের মামলা ! ভান্ডারিয়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম মুরগির খামারে ইউনিয়ন পরিষদের লোহার ভিম, সচিবের বিরুদ্ধে অভিযোগ কাউখালীতে ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র : ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন বাকেরগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীর সংশয় প্রকাশ, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

বাকেরগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম, ১৫ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

  • আপডেট সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঢেলে সাজানো হয়েছে। উপজেলা প্রশাসনের তথ্যের ভিত্তিতে বরিশাল- ৬ বাকেরগঞ্জ আসনের ১১৩ টি ভোট কেন্দ্রের মধ্যে তিনটি ইউনিয়ন দুর্গাপাশা, ফরিদপুর, নলুয়া ইউনিয়নের ১৫ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যে কারনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

অপরদিকে, উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। বুধবার (১১ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট পেপারসহ বাকি উপকরণ বুঝে দেওয়া হয়।

বাকেরগঞ্জ আসনে ভোট কেন্দ্র রয়েছে ১১৩ টি। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা রয়েছে ৩ লক্ষ ১৫ হাজার ৫৯৭ জন। এই সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী।

উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রুমান আফরোজ জানান, ভোট গ্রহন নিরাপদ ও সুষ্টু করার জন্য উপজেলার ভোটকেন্দ্রগুলোতে ১ হাজার ৯৬৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে রয়েছেন ১৪৬৯ জন আনসার সদস্য, ৩৩১ জন পুলিশ সদস্য, ১২০ জন সেনাবাহিনীর সদস্য, বিজিবির ২৪ জন, র‍্যাব সদস্য ২০ জন। এছাড়াও ৬ জন ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network