ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের প্রস্তুতি হিসাবে ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এর মধ্যে অনেক কেন্দ্রে ইতিমধ্যেই পৌঁছেছে ব্যালটপেপার, ব্যালটবক্স এবং ভোটের জন্য
প্রয়োজনীয় অন্যান্য উপকরণ।
কেন্দ্রে কেন্দ্রে পাঠানো নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি পরীক্ষা ও গ্রহণ করছেন।
ভান্ডারিয়া উপজেলায় মোট ৫৬টি ভোটকেন্দ্র, ২৯৩টি ভোটকক্ষ এবং ১,৪৩,৪৩২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২,০৭৩ এবং মহিলা ভোটার ৭১,৩৫৯। সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার জানান, সন্ধ্যার মধ্যেই ভান্ডারিয়ার সকল ভোটকেন্দ্রে পৌঁছে যাবে ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করা যায়।