1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক বরিশালে লক্ষাধিক টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক বরিশাল- ২ শের-ই-বাংলার উত্তরাধিকারের পারিবারিক বিরোধ গড়ালো ভোটের মাঠে “সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া বরিশালে নির্বাচনের আগের দিন জাতীয় পার্টি নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রচারকেন্দ্র ভাঙচুর বরিশালে জমি সংক্রান্ত বিরোধে আগুন, দুই পক্ষের মামলা ! ভান্ডারিয়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম মুরগির খামারে ইউনিয়ন পরিষদের লোহার ভিম, সচিবের বিরুদ্ধে অভিযোগ কাউখালীতে ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র : ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন বাকেরগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীর সংশয় প্রকাশ, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

কলাপাড়ায় ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে একটি ব্যাগভর্তি টাকাসহ রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০) নামের এক ব্যক্তিকে কোস্টগার্ড সদস্যরা আটক করেছে। তিনি স্বেচ্ছাসেবক দলের কলাপাড়া পৌরসভার যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছেন। টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বিএনপি নেতা বলে দাবি করা হয়েছে। তবে কাজল মৃধার ফেসবুক আইডিতে তিনি নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে উপস্থাপন করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই বলে বিএনপির একাধিক সূত্র দাবি করেছে।

 

কাজল মৃধা দাবি করেছেন তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে এ টাকা রেখেছেন। কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, তিনি বিষয়টি জেনেছেন। এখন পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network