1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল! পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ বরগুনায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১ দশমিনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, শনাক্তের চেষ্টা চলছে খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি বৈষম্য দূর করে সমান উন্নয়ন করছে সরকার : বরগুনায় সেলিমা রহমান গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৬৩ কাঁঠালের বিস্কুট তৈরি করে সাড়া ফেলেছেন গাজীপুরে আব্দুস সাত্তার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

খেলা ডেস্ক: ১৯তম ওভারে ব্লেসিং মুজারাবানির শিকার হয়ে ফিরলেন অস্ট্রেলিয়ার শেষ ভরসা ম্যাট রেনশ। জিম্বাবুয়ের জয় নিশ্চিত হয়ে গেলো তখনই।

 

৮ বলে ৩১ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। হাতে ২ উইকেট। অজিরা আর পারেনি।

 

কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে বড় অঘটনের জন্ম দিলো জিম্বাবুয়ে।

 

অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১৭০ রানের। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে ৫৯ বলে ৭৭ রানের জুটিতে গ্লেন ম্যাক্সওয়েল আর ম্যাট রেনশ বিপদ কাটিয়ে উঠেছিলেন।

কিন্তু ৩২ বলে ৩১ রানে ম্যাক্সওয়েল বোল্ড হলে ফের চাপে পড়ে অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিস, ডোয়ারসুইশরা দ্রুত ফিরে যান। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

 

জিম্বাবুয়ের মুজারাবানি ৪টি আর ব্র্যাড ইভান্স নেন ৩টি উইকেট।

 

এর আগে ব্রায়ান বেনেটের অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে ২ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় জিম্বাবুয়ে।

ওপেনার বেনেট ৫৬ বলে ৭ বাউন্ডারিতে করেন অপরাজিত ৬৪ রান। আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ২১ বলে ৩৫, রায়ান বার্ল ৩০ বলে ৩৫ আর শেষদিকে সিকান্দার রাজা ১৩ বলে করেন অপরাজিত ২৫ রান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network