1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে নিম্নমানের সামগ্রী ব্যবহারে মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম

গৌরনদীতে নিম্নমানের সামগ্রী ব্যবহারে মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার নিয়ে বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজ প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মুক্তিযোদ্ধা পরিবারটি।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কালু খানের নামে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়। ২০২৫ সালের নভেম্বর মাসে ঘরটির নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার জামাল ফকির।

 

মুক্তিযোদ্ধার ছেলে আল আমিন খান অভিযোগ করে বলেন, শুরু থেকেই ঠিকাদার নিম্নমানের ইট, খোয়া ও বালু দিয়ে নির্মাণকাজ শুরু করেন। তারা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে আপত্তি জানালে নির্মাণকাজ বন্ধ করে রাখা হয়। গত তিন মাস ধরে কাজ বন্ধ থাকায় ছয় ভাই ও তাদের পরিবার নিয়ে তারা চরম বিপাকে রয়েছেন।

 

তিনি আরও অভিযোগ করেন, কাজ পুনরায় শুরু করার জন্য একাধিকবার অনুরোধ জানানো হলেও ঠিকাদার সাড়া দিচ্ছেন না। ভালো মানের ইট ব্যবহারের জন্য প্রতি এক হাজার ইটের বিপরীতে অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া নির্মাণস্থল থেকে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিতে ভাড়াও দাবি করা হয়েছে বলে জানান আল আমিন খান।

 

এ ঘটনায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো কার্যকর সমাধান মেলেনি বলে দাবি পরিবারের।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার জামাল ফকির। তিনি বলেন, তাদের অভিযোগ সঠিক নয়, মূলত বরাদ্দের অর্থ না থাকায় কাজ বন্ধ রয়েছে। শুধু আমার কাজ নয়, এভাবে অন্যান্য ঠিকাদারদের কাজও বন্ধ আছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম এর কাছে জানতে চাইলে তিনি বলেন তদন্ত করে সত্যতা পেলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিব।

 

মুক্তিযোদ্ধা পরিবারের দাবি, শিডিউল অনুযায়ী দ্রুত মানসম্মত সামগ্রী দিয়ে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করা হোক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network