1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল! কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি রাজাপুরে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ

কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নওগাঁর ধামইরহাটে শহিদ আব্দুল জোব্বার মঙ্গলবাড়ী বালিকা বিদ্যালয় ও কলেজে-২০২৬ এইচএসসি পরীক্ষায় ১২ জন শিক্ষার্থীদের মধ্যে কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি। গত শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে জানা যায়, শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ না করা এবং সবার বিয়ে হওয়ার কারণে ওই কলেজের পাশের হারের জায়গায় শূন্য দেখানো হয়েছে।

শহিদ আব্দুল জোব্বার মঙ্গলবাড়ী বালিকা বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ জানায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলেজে ১২ জন শিক্ষার্থী ভর্তি হয়। অভিভাবকদের অসচেতনতার কারণে সব শিক্ষার্থীর বিয়ে হয়। এরপর ধীরে ধীরে ক্লাসে অনিয়মিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। এ বিষয়ে অভিভাবকদের সহযোগিতা চেয়েও কোনো লাভ হয়নি।

শহিদ আব্দুল জোব্বার মঙ্গলবাড়ী বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ সময়ের আলোকে জানান, ২০১৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে কলেজে ছাত্রীদের সংখ্যা কম হলেও পাশের হার খারাপ ছিল না। ২০২৫ সালে ৬ জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করে ৫ জন এবং অকৃতকার্য হয় ১ জন।

অধ্যক্ষের দাবি, এমপিওভুক্ত না হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কাঠামো এবং সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এই কলেজে ভর্তি হতে চায় না।

স্থানীয় ও অভিভাবকরা জানান, কলেজের জরাজীর্ণ একটি ভবন ছিল। সেখানে কোন রকম শিক্ষার্থীদের পাঠদান করাতেন শিক্ষকেরা। বর্তমানে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় শিক্ষার্থীরা ভর্তি হতে চায় না।

অধ্যক্ষ জানান, সরকার বিরোধী ছাত্র আন্দোলনের ৫ আগস্টের পর এই প্রতিষ্ঠানের শিক্ষকরা রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন যা এখনো চলমান রয়েছে। বর্তমানে স্থানীয় প্রভাবশালীরা কলেজ ভবনটি দখল করে ‘ফুলকুঁড়ি‘ নামের একটি কিন্ডারগার্টেন স্কুল তৈরি করেছে।

তিনি আরও বলেন, ভবন দখল ও হয়রানির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে আইনগত সহযোগিতা কামনা করা হয়েছে। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এমন পরিস্থিতির কারণে ভয়ে অনেক শিক্ষক কলেজে ঠিকমতো আসতে পারেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন বলেন, শহিদ আব্দুল জোব্বার মঙ্গলবাড়ী বালিকা বিদ্যালয় ও কলেজের ভবন দখলের বিষয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা তা জানা নেই।

ইউএনও কাজী তাহমিনা আরও বলেন, এইচএসসিতে কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টি নজরে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network