1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বরিশালে চকবাজারে মোবাইল কোর্ট, জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট! কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন!

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বরিশালে চকবাজারে মোবাইল কোর্ট, জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল মহানগরীর চকবাজার এলাকার বিভিন্ন মসলার দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি ও নুসরাত জাহান এথিনা এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিংয়ের পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।

 

অভিযানকালে পণ্য বিক্রয় ও ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করা, ক্রেতাদের রশিদ প্রদান না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী দুইটি মসলার দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি দোকানকে সতর্ক করা হয়।

 

জেলা প্রশাসন সূত্র জানায়, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network