1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক আনিছুর বরখাস্ত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম

বাকেরগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক আনিছুর বরখাস্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

বিশেষ প্রতিনিধি: জালিয়াতির মাধ্যমে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাৎ করার দায়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমানকে সাময়িক অব্যাহতি (বরখাস্ত) করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

 

 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারক নং-০৫.১০.০৬০৭.০০০.৩৩.০০১..২৬.১৫৭ আদেশে প্রধান শিক্ষক আনিছুর রহমান হাওলাদার ও সহকারী শিক্ষক মোঃ নসরুল আমিন গাজীকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।

 

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান কর্তৃক অর্থ আত্মসাতের বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান ২০২৫ সালের ১২ নভেম্বর বরিশালে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪০৬/৪২০ ধারায় আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর সিআর-৭৭৯/২৫ (বাকেরগঞ্জ)। মামলাটি আমলে নিয়ে আদালতের বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে সমন ইস্যু করেন।

 

 

মামলার বাদী অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান হাওলাদার জানান, তিনি এবং সাবেক সভাপতি এইচ এম সোহাগের স্বাক্ষর না নিয়ে জালিয়াতির মাধ্যমে প্রধান শিক্ষক আনিসুর রহমান হাওলাদার ও তার সহযোগী সহকারী শিক্ষক নসরুল আমিন গাজী ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। এ ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করলে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ তাদেরকে সাময়িক অব্যাহতি (বরখাস্ত) দিয়েছেন।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি রুমানা আফরোজের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান হাওলাদার কর্তৃক মামলা দায়ের হলে আদালত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান হাওলাদার ও সহকারী শিক্ষক নসরুল আমিন গাজীর বিরুদ্ধে সমন ইস্যু হওয়ায় সরকারি কৌশুলীর প্রতিবেদন সাপেক্ষে তাদের দুইজনকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল কলেজ) জনবল কাঠামো ও এমপি ও নীতিমালা ২০২৫ এর অনুচ্ছেদ-১৯ মোতাবেক বরখাস্ত (সাময়িক অব্যাহতি) করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক নীলিমা আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।

 

 

এ ব্যাপারে জানতে চাইলে সাময়িক অব্যাহতিপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান হাওলাদারকে একাধিক কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network