1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট! কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন!

বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন কর্মসূচি ঘোষণা করেছে।

বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শনিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক- রাজনৈতিক -সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

এছাড়া ভাষা আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় সকল মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও গির্জায় প্রার্থনার আয়োজন করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network