1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাতৃভূমিতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট! কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন!

মাতৃভূমিতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের নিজ বাড়িতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান বৃহস্পতিবার রাতে সড়ক পথে মাতৃভূমি মেহেন্দিগঞ্জ আসেন।

 

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দুপুর ২:৩০ মিনিটে প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জ থেকে স্পীড বোট যোগে বরিশাল হয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় রাজিব আহসান তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য দলীয় নেতাকর্মী ও হিজলা-মেহেন্দিগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজ খান, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক জুবায়ের ইউনুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network