1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেঘনায় জাটকা রক্ষায় কঠোর প্রশাসন, যৌথ অভিযানে ৬ জেলে আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম

মেঘনায় জাটকা রক্ষায় কঠোর প্রশাসন, যৌথ অভিযানে ৬ জেলে আটক

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ  (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। মৎস্য সম্পদ সংরক্ষণ ও আইন প্রয়োগ জোরদারে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে কারেন্ট জাল ব্যবহার করে জাটকা শিকারের দায়ে ৬ জন জেলেকে আটক করা হয়েছে।
শনিবার ২১ ফেব্রুয়ারি দুপুরে অভিযানকালে নদী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। সংশ্লিষ্টরা জানান, জাটকা নিধন দেশের মৎস্য সম্পদ ও ভবিষ্যৎ উৎপাদনের জন্য মারাত্মক হুমকি এ কারণে নিষেধাজ্ঞা কার্যকরে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।
অভিযানে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অভ্র জ্যোতি বড়াল, সহকারী কমিশনার (ভূমি), হিজলা উপজেলা।
কর্তৃপক্ষ জানায়, জাটকা সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে চলবে। পাশাপাশি জেলেদের আইন মেনে মাছ আহরণে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network