1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে শহীদ মিনারে আ.লীগের শ্রদ্ধা নিবেদন, পোড়া কার্যালয়ে পতাকা উত্তোলন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে শহীদ মিনারে আ.লীগের শ্রদ্ধা নিবেদন, পোড়া কার্যালয়ে পতাকা উত্তোলন

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়ার ১৮ মাস পর ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী বাসষ্ট্যান্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে শুক্রবার দিবাগত রাতে জাতীয় পতাকা উত্তোলন করেছে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একইদিন রাতে শহীদ মিনারের বেদীতে দলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

 

এ সংক্রান্ত ছবি ও ভিডিও শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পর পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

 

ভিডিওতে দেখা গেছে, রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছসেবক লীগের গৌরনদীর বার্থী ইউনিয়ন শাখার সভাপতি মামুনুর রশিদ মনু মোল্লা, সরকারি বরিশাল কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদার, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা ও আজিজুল মোল্লাসহ বেশ কয়েকজনে শহীদ মিনারের বেদীতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে।

 

এসময় তাদের বলতে শোনা যায় আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম, শহীদদের রক্ত বৃথা যেতে দেবনা। অপর একটি ভিডিওতে দেখা গেছে, একই ব্যক্তিরা গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করছে।

 

 

এসময় তাদের বলতে শোনা যায়, দীর্ঘ ১৮ মাস পরে দক্ষিণ বাংলার মাটি মানুষের নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার যোগ্য উত্তরসূরী সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর নির্দেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করলাম। সূত্রমতে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। সেইথেকে অদ্যবর্ধি কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

 

 

এ ব্যাপারে গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন বলেন, আমরা আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে বরিশালের একটি অনুষ্ঠানে আছি। পতাকা উত্তোলন কিংবা শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা নিবেদনের কোন তথ্য আমাদের কাছে নেই। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এ ধরনের কোন তথ্য জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা অপর একটি ছবিতে দেখা গেছে, একইদিন (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের বরিশালের আগৈলঝাড়া উপজেলার পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network