1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ, এলাকায় উত্তেজনা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট!

বরিশালে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ, এলাকায় উত্তেজনা

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন-এর ৬নং ওয়ার্ডের চরআইচা এলাকায় জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, নহুমউদ্দীন হাওলাদার বাড়ির মালিকানাধীন দাবি করা জমিতে মোঃ রফিক মুন্সি ও সোহাগ মুন্সি (পিতা: কাদের মুন্সি) জোরপূর্বক দখল নিয়ে ঘর নির্মাণ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জমির মালিক দাবিদার মোঃ জাকির হাং অভিযোগ করে বলেন, “এ জমি আমাদের বৈধ মালিকানাধীন। প্রতিপক্ষ জোরজবরদস্তি করে এবং প্রভাব খাটিয়ে সেখানে ঘর নির্মাণ করেছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। বরং আমাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।”
এ বিষয়ে মোঃ রিদয় হাং বলেন, “জমি বিরোধের জেরে আমাকে মিথ্যা ধর্ষণ মামলায় জড়ানো হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার চাই।”
আরেক ভুক্তভোগী মোঃ এনামুল হাং অভিযোগ করেন, “প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় ক্ষমতার জোরে জমি দখল করে বিল্ডিং নির্মাণ করেছে। বিদেশে থাকা আত্মীয়দের অর্থ ব্যবহার করে তারা সবকিছু ম্যানেজ করছে।”
মোঃ হেলাল হাং বলেন, “পুলিশকে প্রভাবিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।”
এদিকে স্থানীয় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং জমি বিরোধের ন্যায়সঙ্গত সমাধানের জোর দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network