1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শিশু দু’জনসহ ৪ জন আহত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি জেলা কৃষক দল ও সরকারি কর্মচারী সমন্বয়ক পরিষদ নবনির্বাচিত এমপিদের ফুলেল শুভেচ্ছা সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : বরিশালে তথ্যমন্ত্রী উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার  চাঁদাবাজি মামলা বাণিজ্যের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন কলাপাড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শিশু দু’জনসহ ৪ জন আহত মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী-কর্মীরা ভেদুরিয়ার মূর্তিমান আতংক মমিন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ  লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ বরিশালে সাবেক পুলিশ কমিশনারসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের সরকারবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ইরান ড. ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন হবে : রনি

কলাপাড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শিশু দু’জনসহ ৪ জন আহত

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় সিক্স লাইন সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মোটরসাইকেল চালক মোঃ নান্টু হাওলাদার (৪৮), মোটরসাইকেলে থাকা ধানখালী ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক সীমা আক্তার সুখি (৩৫), তার মেয়ে জান্নাতুল (৮) ও ছেলে মোঃ জোবায়েত (৬)।
জানা যায়, ঘটনার দিন দুপুরে সীমা আক্তার সুখি তার ছেলে-মেয়েকে নিয়ে ধানখালীর বাড়ি থেকে ভাড়াটিয়া মোটরসাইকেল নিয়ে কলাপাড়ায় আসছিলেন। রজপাড়া সিক্স লাইন সড়কের একটি মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের চিকিৎসা চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network