1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সাবেক পুলিশ কমিশনারসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি জেলা কৃষক দল ও সরকারি কর্মচারী সমন্বয়ক পরিষদ নবনির্বাচিত এমপিদের ফুলেল শুভেচ্ছা সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : বরিশালে তথ্যমন্ত্রী উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার  চাঁদাবাজি মামলা বাণিজ্যের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন কলাপাড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শিশু দু’জনসহ ৪ জন আহত মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী-কর্মীরা ভেদুরিয়ার মূর্তিমান আতংক মমিন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ  লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ বরিশালে সাবেক পুলিশ কমিশনারসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের সরকারবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ইরান ড. ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন হবে : রনি

বরিশালে সাবেক পুলিশ কমিশনারসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল | ২২ ফেব্রুয়ারি, ২০২৬​।। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বাধা প্রদান, বিএনপি নেতাকর্মীদের অপহরণ ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ কমিশনার এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ ১৪ জন নামধারী ও আরও ২০-২৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলার আদেশ দিয়েছেন আদালত।

​আজ বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-০২ এর বিচারক বাদীর আরজি পর্যালোচনা করে বন্দর থানাকে বিষয়টি নিয়মিত মামলা (এজাহার) হিসেবে রুজু করার নির্দেশ প্রদান করেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যা ১৮:৩০ ঘটিকায় বরিশাল বন্দর থানাধীন চাঁদপুর ইউনিয়নের রায়পুরা সাকিনস্থ বিশ্বাসের হাট নদীর ঘাটে এই অপরাধ সংঘটিত হয়। আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধভাবে পথরোধ, হত্যার উদ্দেশ্যে অপহরণ, মারপিট করে জখম এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে (দণ্ডবিধি ধারা: ৩৪১/৩৬৫/৩২৩/৩০৭/৫০৬/১০৯)।

​মামলায় অভিযুক্ত প্রধান আসামিরা হলেন: জাহিদ ফারুক শামীম: সাবেক এমপি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী।​রুহুল আমিন: সাবেক পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল।​ এস এম অজিয়র রহমান: সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার, বরিশাল। মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া: সাবেক ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি), বিএমপি, বরিশাল।​ মোঃ মোস্তফা কামাল হায়দার: সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বন্দর থানা।​ শাহ মোঃ ফয়সাল আহমেদ: সাবেক ওসি (তদন্ত), বন্দর থানা। এছাড়াও বন্দর থানার তৎকালীন এসআই এরফান হোসেন মৃদুল, সহিদুল ইসলাম, রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন এএসআই ও কনস্টেবলকে এই মামলায় আসামি করা হয়েছে।

​মামলাটি দায়ের করেছেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউল আলম খান পলাশ। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের প্রচারণাকালে পুলিশ ও তৎকালীন সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিরা পরিকল্পিতভাবে এই হামলা ও অপহরণের ঘটনা ঘটিয়েছিলেন।

​আদালতের এই আদেশের প্রেক্ষিতে বন্দর থানা (বিএমপি) মামলা নম্বর ১১, তারিখ ১৩ নভেম্বর ২০২৪ মূলে এফআইআর গ্রহণ করেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network