1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভেদুরিয়ার মূর্তিমান আতংক মমিন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ  - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি জেলা কৃষক দল ও সরকারি কর্মচারী সমন্বয়ক পরিষদ নবনির্বাচিত এমপিদের ফুলেল শুভেচ্ছা সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : বরিশালে তথ্যমন্ত্রী উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার  চাঁদাবাজি মামলা বাণিজ্যের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন কলাপাড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শিশু দু’জনসহ ৪ জন আহত মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী-কর্মীরা ভেদুরিয়ার মূর্তিমান আতংক মমিন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ  লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ বরিশালে সাবেক পুলিশ কমিশনারসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের সরকারবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ইরান ড. ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন হবে : রনি

ভেদুরিয়ার মূর্তিমান আতংক মমিন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ 

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
ভোলা অফিস : ভোলা ভেদুরিয়ায় মমিন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী স্থানীয়রা জানান,এই মমিন ফলের দোকানে সামান্য বেতনে কাজ করতো, গত ৫ই আগষ্টের পরে আওয়ামী লীগ ক্ষমতা চুত্ত হওয়ার পর থেকেই ভোলার যুবদল নেতা সুজনের হাত ধরেই এই মমিন একটি বাহিনী তৈরি করে, সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতংক হয়ে ওঠে।
এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ রয়েছে,যুবদলের নাম ভাঙ্গিয়ে মানুষের কাছে নিজেকে যুবদলের নেতা দাবি করে,সাধারন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে  কেউ প্রতিবাদ করলে তার বাহিনীর দ্বারা হামলার শিকার হতে হয়। তারই ধারাবাহিকতায় ভেদুরিয়া ব্যাংকেরহাট বাজারে স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মোঃজসিমের কাছ থেকে একলক্ষ টাকা চাঁদাদাবি  করে চাঁদা দিতে অসিকার করলে তার দোকানে হামলা চালিয়ে দোকানের মালামাল ভাংচুর করে দোকানের সামনে থেকে তার মোটর সাইকেল নিয়ে যায় পরে ২০,হাজার টাকা চাঁদা দিয়ে মোটর সাইকেল উদ্ধার করে।
এরই ধারাবাহিকতায় ব্যাংকেরহাট বাজারের ঔষধ ব্যবসায়ী গিয়াস ডাক্তারে কাছ থেকে পাঁচলক্ষ্য টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অসিকার করলে বিভিন্ন ভাবে হয়রানি করেন এবং গত ২৪/১২/২৫ তারিখে গিয়াস ডাক্তারকে ভদুরিয়া হত্যার উদ্দেশ্য হামলা করে তার ডান হাত ভেঙ্গে ফেলে এবং তার সাথে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় মমিন সহ তার সহযোগীরা স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান, কিছুটা সুস্থ হয়ে মমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে চাদাবাজি ছিনতাই ও হত্যা চেষ্টানমামলা দায়ের করে মামলা নং ০৮/২৬  সেই মামলায় জেল খেটে গত ২৫ জানুয়ারি বের হয়ে আবারও বেপরোয়া চাঁদাবাজি ও ছিনতাই করছে বলে অভিযোগ রয়েছে।
তারই ধারাবাহিকতায় গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ব্যাংকেরহাট বাজারের পূর্ব মাথায় মোটরসাইকেলে যাওয়ার পথে স্থানীয় সন্ত্রাসী মমিন ও তার সহযোগীরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে আহত করে এবং ২ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আহত সাংবাদিককে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে  নিয়ে যায় কিছুটা সুস্থ হয়ে ভোলা সদর থানায় মমিন ও তার সহযোগীূেূদের বিরুদ্ধে মামলা দেওয়া হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।তবে সন্ত্রাসী এই মমিনের বিরুদ্ধে ভোলা সদর থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।
ভোলা সদর মডেল থানার (ওসি) মনিরুল ইসলাম জানান,সাংবাদিকের উপর হামলার ঘটনায় মমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে ।তবে এই মমিন বাহিনীর চাঁদাবাজির হাত থেকে সাধারণ মানুষ বাঁচতে প্রশাসনের সহযোগিতা চায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network