1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেধার স্বীকৃতি: ট্যালেন্টপুলে বৃত্তি পেল ইরতিজা বাশার ইয়াদ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

মেধার স্বীকৃতি: ট্যালেন্টপুলে বৃত্তি পেল ইরতিজা বাশার ইয়াদ

  • আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইরতিজা বাশার ইয়াদ চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয়, পরিবার ও এলাকাজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে।

 

জানা গেছে, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে এই ফলাফল অর্জন করেছেন ইরতিজা বাশার ইয়াদ। মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্ন ভবিষ্যতে দেশের শীর্ষ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একজন দক্ষ প্রকৌশলী হওয়া।

 

ইরতিজা বাশার ইয়াদ একজন শিক্ষক দম্পতির একমাত্র পুত্র সন্তান। তার পিতা আবুল বাশার ইমরান বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত এবং মাতা ইয়াসমিন রুবি বাবুগঞ্জের আরজি কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

 

ছেলের সাফল্যে অনুভূতি প্রকাশ করে পিতা আবুল বাশার ইমরান বলেন, ইয়াদের এই অর্জন আমাদের জন্য গর্বের। সে ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। আল্লাহ চাইলে ওর স্বপ্ন পূরণ হবে। আমরা তাকে বুয়েটের একজন দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

 

তিনি আরও জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ছেলের মেধা ও আগ্রহকে যথাযথভাবে বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির জন্য একজন যোগ্য প্রকৌশলী হিসেবে গড়ে তোলাই তাদের একমাত্র লক্ষ্য।

 

উল্লেখ্য, চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাবুগঞ্জ সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় থেকেও আরও পাঁচজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে, যা বাবুগঞ্জের শিক্ষা অঙ্গনের জন্য একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক বার্তা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network