1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
২টি ওয়ারেন্টের আসামি প্রতারক মিঠু! তবুও ধরাছোঁয়ার বাইরে... - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট! কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু 

২টি ওয়ারেন্টের আসামি প্রতারক মিঠু! তবুও ধরাছোঁয়ার বাইরে…

  • আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার: ২ মামলায় ২টি ওয়ারেন্ট আসামি মোঃ আসাদ আলী খান ওরফে মিঠুর বিরুদ্ধে। প্রায় সাত মাস প্রকাশ্যদিবালোকে ঘুরছে,বাদীকেও দিচ্ছে হুমকি।

এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেন বলেন, আমি বরিশাল শহরের ধান গবেষণা রোডে পরিবার নিয়ে বসবাস করছি। একই ওয়ার্ডে বসবাসের সুবাদে মিঠু আমার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে।

 

একপর্যায়ে জমি বিক্রির কথা বলে রুপাতলী হামিদ খান সড়কের বাসিন্দা মোহম্মদ আলী খানের ছেলে মোঃ আসাদ আলী খান ওরফে মিঠু আমার কাছ থেকে প্রতারণা করে ৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়।

একাধিকবার মিঠুর কাছ থেকে পাওনা টাকা আদায়ের চেষ্টা করেও আমি ব্যার্থ হই। উপায়ন্তর না পেয়ে আমি বরিশাল আদালতে দুইটি মামলা দায়ের করি। যাহার মামলা নং সিআর ২৪০৭/২৪ ও সিআর ২১৪/২৫।

দায়ের হওয়া মামলায় আদালত ২০২৫ সালের ২৯মে ও ২০২৫ সালের ৯জুলাই আসামির বিরুদ্ধে ২টি ওয়ারেন্ট জারি করে। কিন্তু কোতোয়ালি থানা পুলিশের কার্যকর ভূমিকা না থাকায় আসামি ৭ মাসেও গ্রেফতার হয়নি।

উল্টো আসামি মিঠু প্রকাশ্য দিবালোকে ঘুরছে এবং মামলা তুলে নিতে আমাকে হুমকিধামকি দিচ্ছে।

 

এদিকে বিষয়টি নিয়ে কথা হলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার বলেন, ২টি ওয়ারেন্টের আসামি আবার বাদীকে হুমকি! ওয়ারেন্টের কপি আমার কাছে পাঠানো হলে, বিষয়টি আমি অবশ্যই দেখবো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network