1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, বিসিসি কর্মকর্তা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট!

বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, বিসিসি কর্মকর্তা গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভনে দুই সন্তানের জননী বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণসহ হুমকি দেওয়ার মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের এক কর্মকর্তা।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার একটি দল তাকে গ্রেপ্তার করেন।

 

গ্রেপ্তার মো. শহিদুল ইসলাম উজ্জ্বল (৪০) বরিশাল সদর উপজেলার রায়পুরা এলাকার বাসিন্দা মো. শাহজাহান খানের ছেলে। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের কর ধার্য শাখার এ্যাসেসর পদে কর্মরত রয়েছেন।

 

এর আগে উজ্জ্বল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সচিব পদে ছিলেন।

 

কাউনিয়ার থানার জিআরও এসআই শফিকুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার আসামি হিসেবে শহিদুল ইসলাম উজ্জলকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

তিনি জানান, তার বিরুদ্ধে বৃহস্পতিবার কাউনিয়া থানায় এক নারী মামলা করেছেন।

 

ওই মামলার আসামি হিসেবে সকালে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানার পুলিশ।

 

মামলার বরাতে বলেন, দুই সন্তানের জননী বাদী নারী উজ্জ্বলের বন্ধুর স্ত্রী। তার সঙ্গে পরিচয়ের সুবাদে তাদের সঙ্গে ফোনে কথা হতো। এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়।

 

এতে রাজি না হলে তাকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ গত ৩০ জানুয়ারি নগরীর কাউনিয়া প্রধান গলিতে নারীর ভাড়াটিয়া বাসায় গিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। পরে বিয়ের প্রস্তাব দিলে তাকে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network