1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় ১১ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বনবিভাগের বাগান মালি, এলাকায় তোলপাড় - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম

আগৈলঝাড়ায় ১১ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বনবিভাগের বাগান মালি, এলাকায় তোলপাড়

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় ১১ হাজার টাকা ঘুষ নেওয়া কথা স্বীকার করলেন উপজেলা বনবিভাগের বাগান মালি দেলোয়ার বেপারী।

এঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের (আগৈলঝাড়া ফিলিং স্টেশন)’র সামনে সড়কের পাশে ময়লা আর্বজনা স্তুপে বুধবার বিকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের স্থানীয় মো.জলিল ফকিরের ছেলে মো.সোহাগ ফকির। আগুনে সড়কের পাশের কয়েকটি গাছের পাতা সামাল্য পুড়ে যায়।

 

এ ঘটনায় উপজেলা বনবিভাগের বাগান মালি দেলোয়ার বেপারী সোহাগ ফকিরের বাড়ি গিয়ে এক লক্ষ টাকা জরিমানা ও মামলার ভয় দেখিয়ে অফিসে আসতে বলেন। পরে সোহাগ ফকিরের পিতা জলিল ফকিরের কাছ থেকে জনৈক ছিদ্দিক ফকিরের মাধ্যমে ১১ হাজার টাকা বৃহস্পতিবার বিকেলে ঘুষ নেয় দেলোয়ার বেপারী।

 

এঘটনার পর সোহাগের পিতা জলিল ফকির একইদিন সন্ধ্যার উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র কাছে মৌখিক ভাবে ঘটনাটি জানান। টাকা নেওয়ার ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। বনবিভাগের মালি দেলোয়ার বেপারী ভুক্তভোগী সোহাগের বাড়িতে গিয়ে টাকা ফেরত না দিয়েই সাংবাদিকদের কাছে টাকা ফেরত পাওয়ার কথা জানাতে বলেন সোহাগকে।

ভুক্তিভোগী যুবক সোহাগ ফকির জানান, তেলের পাম্পের সামনে স্থানীয় ব্যবসায়ী ও বাসা বাড়ির ময়সাল-আবর্জনার স্তুপ থেকে দূর্গন্ধ ছড়াচ্ছিল আমি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। এঘটনায় বনমালি দেলোয়ার বেপারী মামলা ও জরিমানার ভয় দেখিয়ে আমার পিতার কাছ থেকে ১১ হাজার টাকা নিয়েছে।

এব্যাপারে উপজেলা বনবিভাগের বাগান মালি অভিযুক্ত দেলোয়ার বেপারী টাকা নেওয়ার কথা স্বীকার করে মানবকন্ঠকে বলেন, টাকা অন্য একজনের কাছে জমা রয়েছে। আমি টাকা ফেরত দেব।

এব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা নূর মোহাম্মাদ বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক মানবকন্ঠকে বলেন, ভুক্তভোগী সোহাগ ফকিরের পিতা জলিল ফকির আমার কাছে এসেছিল। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network