1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের এক কলেজের নাম পরিবর্তন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালের এক কলেজের নাম পরিবর্তন

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আরো এক কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

বরিশালের ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন কলেজ’ এর নাম পরিবর্তন করে ‘বরিশাল ল কলেজ’ নামকরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কলেজ গভর্নিং বডি ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন কলেজ’ বরিশালের নাম পরিবর্তন করে ‘বরিশাল ল কলেজ’ নামকরণের সিদ্ধান্ত নিয়ে বিধিমোতাবেক নাম পরিবর্তন সংক্রান্ত নির্ধারিত ফি পরিশোধসহ কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭২তম সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হলে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রজ্ঞাপনে অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব দপ্তরকে এ নির্দেশ বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network