1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে কলেজের জমি দখল করে বিএনপি নেতার পিতার দোকান ঘর নির্মাণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট! কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি

বাকেরগঞ্জে কলেজের জমি দখল করে বিএনপি নেতার পিতার দোকান ঘর নির্মাণ

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের সি,এন,বি ডিগ্রি কলেজের নিজস্ব জমি দখল করে অবৈধভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির পিতা অদুদ ফরাজীর নেতৃত্বে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজির পিতা অদুদ ফরাজির নেতৃত্বে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট জোরপূর্বক কলেজের জমি দখল করে একটি দোকান ঘর নির্মাণ করে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতি ইউনিয়নের সি,এন,বি ডিগ্রি কলেজের পুরনো টিনশেড ভবনের সীমানাভুক্ত জমির একটি অংশ প্রভাবশালী একটি মহল দখল করে সেখানে টিনশেড দোকানঘর নির্মাণ করেছে। বিষয়টি জানতে পেরে কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী প্রতিবাদ জানালেও কাজ বন্ধ না করে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে অদুদ ফরাজী।

 

কলেজের প্রতিষ্ঠাতা জবেদ আলী খান জানান, প্রতিষ্ঠানের নামে রেকর্ডভুক্ত জমির ওপর ব্যক্তি উদ্যোগে কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে ব্যবসায়িক স্থাপনা গড়ে তোলা অত্যন্ত দুঃখজনক। নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজির পিতা অদুদ ফরাজির নেতৃত্বে স্থানীয় অমুল্য নন্দীর দুই পুত্র অশোক নন্দী ও স্বপন নন্দী কলেজের নির্মাণাধীন বাউন্ডারির পিলারসহ দখল করে টিনশেড একটি দোকান ঘর নির্মাণ করেছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি।

 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব হালদার জানান, স্থানীয় অশোক নন্দী ও স্বপন নন্দীর সাথে কলেজের সম্পত্তি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। আদালতে মামলা চলমান থাকলেও তারা জোরপূর্বক কলেজের জমিতে একটি দোকান ঘর নির্মাণ করেছে। বিষয়টি কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজকে জানানো হয়েছে।

 

এ বিষয় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কাছে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, কলেজের জমি অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণ করছেন বিষয়টি তার জানা নেই। কলেজ থেকেও কেউ তাকে বিষয়টি জানায়নি। যেহেতু তিনি এখন জানতে পেরেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network