1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আঁধারে ছবি-পতাকা টাঙিয়ে উধাও - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট!

বানারীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আঁধারে ছবি-পতাকা টাঙিয়ে উধাও

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রহস্যজনকভাবে জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে।

আজ ২৭ ফেব্রুয়ারি (২০২৬) সকাল থেকে স্থানীয়রা দলীয় কার্যালয়ের সামনে এই দৃশ্য দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় বা আজ খুব ভোরে জনশূন্য অবস্থায় এই পতাকা ও ছবিগুলো টাঙিয়ে রেখে যাওয়া হয়েছে। সকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা জাতীয় পতাকার পাশাপাশি বঙ্গবন্ধু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিগুলো দেখতে পান।

সংগঠনটির রাজনৈতিক কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ হওয়ার পর এমন আকস্মিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে ছবি ও পতাকা থাকলেও সেখানে নিষিদ্ধ সংগঠনটির কোনো নেতাকর্মীর দেখা মেলেনি। এ বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

​অন্যদিকে, সংবেদনশীল এই বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো দাপ্তরিক বা অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে এমন কর্মকাণ্ড প্রশাসনের নজরদারিতে আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মাঝে ধোঁয়াশা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এভাবে প্রকাশ্যে ছবি ও পতাকা প্রদর্শনের মাধ্যমে সংগঠনটি পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা ও কৌতুহল চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর এর কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network