1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা : যুবদল নেতা বহিস্কার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
চিফ হুইপের দায়িত্বে নুরুল ইসলাম মনি: বেতাগীতে দুই দফা আনন্দ মিছিল কলাপাড়ায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ বাজার মনিটরিংয়ে ইউএনও, মির্জাগঞ্জে ব্যবসায়ীদের জরিমানা পিরোজপুরের জিয়ানগর উপজেলা নাম পুনর্বহাল বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান ঝালকাঠির কল্যাণকাঠিতে দুই মামলার আসামী মুন্না গ্রেফতার কলাপাড়ায় ইউনিয়ন যুবদল অফিসে ডেকে মারধর: কয়েকদিন পর ইদ্রিস খানের মৃত্যু বেতাগীতে নামের ভুলে গ্রেপ্তার নির্দোষ নারী! এর দায় কে নিবে? দুমকিতে আগুনে ক্ষতিগ্রস্ত ৭পরিবার পেল সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর আর্থিক সহায়তা বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা : যুবদল নেতা বহিস্কার

  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নাটোরের গুরুদাসপুরে হাটের ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজা-কে দল থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

নাটোর জেলা যুবদল গতকাল (২৭ ফেব্রুয়ারি) এই বহিস্কারাদেশের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।

 

জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইজারা শেষে, পরিষদের সামনে প্রকাশ্যে ওই চাঁদা দাবি ও হুমকির ঘটনা ঘটে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাকিবুর রহমান রাজা ইজারাদার ওবায়দুল ইসলাম তপু-র দিকে হাত উঁচিয়ে তেড়ে আসেন এবং ৫ লাখ টাকা না দিলে তাকে হাত-পা ভেঙে মাটিতে শুইয়ে দেওয়ার হুমকি দেন। এ সময় গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 

রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। ইজারাদার ওবায়দুল ইসলাম তপু একই ইউনিয়নের মৎসজীবি দলের সাবেক সহসভাপতি। উভয়েই বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজের অনুসারি।

 

নাটোর জেলা যুবদলের বহিস্কারাদেশে বলা হয়- ‘নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হলো। বহিস্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। পাশাপাশি, নাটোর জেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে যেন তারা তাদের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখার জন্য বলা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, উন্মুক্ত দরপত্র শেষে যুবদল নেতা রাকিবুর রহমান রাজা উচ্চবাচ্য করেন। তবে ভুক্তভোগি ওবায়দুল তপু থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network