1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কয়েলের আগুনে সর্বস্বান্ত পরিবার : বাবুগঞ্জে পুড়ল বসতঘর, মারা গেল ৩ গরু ও ২১ ছাগল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট! কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

কয়েলের আগুনে সর্বস্বান্ত পরিবার : বাবুগঞ্জে পুড়ল বসতঘর, মারা গেল ৩ গরু ও ২১ ছাগল

  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলা-র জাহাঙ্গীরনগর ইউনিয়ন-এর শিলন্দিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে প্রাণ হারিয়েছে ৩টি গরু ও অন্তত ২১টি ছাগল। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে মুজাম্মেল হকের বসতঘরে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর, রান্নাঘর ও গবাদিপশুর ঘরে।
আগুনে পরিবারের রুটিরুজির একমাত্র অবলম্বন গবাদিপশু রক্ষা পায়নি। ঘটনাস্থলেই ৩টি গরু ও অন্তত ২১টি ছাগল পুড়ে মারা যায়। এতে পরিবারটি এক রাতেই সর্বস্ব হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসে জানানো হলেও গ্রামের ভেতরের রাস্তা ভাঙা ও সংকীর্ণ হওয়ায় তাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিক সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বসতঘর ও জীবিকা নির্বাহের জন্য পালন করা গবাদিপশু হারিয়ে মুজাম্মেল হকের পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় যুবক শাহরিয়ার নাফিজ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network