1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম

বানারীপাড়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: অবশেষে বরিশালের বানারীপাড়ায় ওয়ারেন্টভুক্ত আসামি সদর ইউনিয়ন বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার (২ মার্চ) সকালে বরিশালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এর আগে রোববার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বানারীপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো. কবির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন পার্শ্ববর্তী নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় দায়ের করা একটি চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ওই মামলার পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

দেলোয়ার হোসেন বেসরকারি এনজিও ‘আলোক শিখা’ ও ‘আরপিডিএস’’র চেয়ারম্যান এবং সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। অভিযোগ রয়েছে, বানারীপাড়া, নেছারাবাদ (স্বরূপকাঠী) ও উজিরপুরসহ বিভিন্ন এলাকায় এনজিও কার্যক্রমের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২০-২৫ কোটি টাকা সংগ্রহ করেন তিনি। পরবর্তীতে কার্যক্রম বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

এ ঘটনায় প্রতারণার অভিযোগে একাধিক মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্তরা। বিভিন্ন সময় তাকে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের দাবিতে প্রতারণার শিকার হওয়া শত শত গ্রাহকরা তার বিরুদ্ধে বিক্ষোভও করেছেন। প্রতারণা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপি তার দলীয় পদ স্থগিত করে।

 

এদিকে ভুক্তভোগীরা দ্রুত তাদের অর্থ উদ্ধার এবং দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network