1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জ পৌরসভায় ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ওবায়দুলের দোয়া ও সমর্থন কামনা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাকেরগঞ্জ পৌরসভায় ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ওবায়দুলের দোয়া ও সমর্থন কামনা

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন তরুন সমাজসেবক ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম। তিনি সর্বস্তরের নাগরিকদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

 

দীর্ঘদিন ধরে তিনি সামাজিক উন্নয়ন ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয়ভাবে একজন সৎ, আদর্শবান ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বর্তমান সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে পরিচিত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি এবং তরুণ সমাজকে সংগঠিত করার দক্ষতা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ ওবায়দুল ইসলাম বলেন, “আমি ৪নং ওয়ার্ডের জনগণের সেবা করার সুযোগ চাই। মাদক, সন্ত্রাস ও অব্যবস্থাপনা মুক্ত একটি মডেল ওয়ার্ড গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার কাজ। তিনি আরও জানান, নির্বাচিত হলে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন।

 

বাকেরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি ইতোমধ্যে গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠক শুরু হয়েছে। এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা জানার চেষ্টা করছেন। অনেকেই তাঁর তরুন নেতৃত্ব, সততা ও সামাজিক গ্রহণযোগ্যতাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে মোঃ ওবায়দুল ইসলামের প্রার্থিতা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network