1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট! কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু 

ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন

আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় তিন দিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন উপজেলা বন বিভাগের বাগান মালি দেলোয়ার বেপারী। স্থানীয় সোহাগ ফকিরের কাছ থেকে ঘুষ গ্রহন ও স্থানীয় ছিদ্দিক ফকিরের মাধ্যমে রবিবার বিকেলে ঘুষের ১১ হাজার টাকা সোহাগ ফকিরের পিতা জলিল ফকিরের কাছে ফেরত দেয়ার ঘটনায় উপজেলার সর্বত্র ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ঘুষের টাকা ফেরত দিলেও উপজেলা বন কর্মকর্তা নুর মোহাম্মাদ ওই বাগান মালীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেয়ায় জনমনে তীব্র ক্ষেভোর সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, আগৈলঝাড়া ফিলিংস্টেশনের সড়কের পাশে ময়লা আর্বজনার স্তুপে আগুন দিয়ে পুড়িয়ে দেয় উপজেলার ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা মো. জলিল ফকিরের ছেলে মো. সোহাগ ফকির। ওই আগুনের তাপে সড়কের পাশে লাগানে গাছের কয়েকটি গাছের পাতা পুড়ে যাওয়ায় উপজেলা বন বিভাগের বাগান মালি দেলোয়ার বেপারী সোহাগ ফকিরের কাছে এক লক্ষ টাকা জরিমানা করার কথা বলে ও মামলার ভয়ভীতি দেখিয়ে স্থানীয় সিদ্দিক ফকিরের মাধ্যমে শেষ পর্যন্ত ১১ হাজার টাকা ঘুষ গ্রহন করেছিলেন।

উপজেলা ভারপ্রাপ্ত বনকর্মকর্তা নুর মোহাম্মাদ ঘটনা জানার পরেও কোন ব্যবস্থা গ্রহন করেনি।

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা জামিল মোহাম্মাদ খান সাংবাদিকদের বলেন, অনিয় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network