1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা–বরিশাল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত ৩ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট! কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন!

ঢাকা–বরিশাল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত ৩

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ঢাকা–বরিশাল মহাসড়কের রাকুদিয়া নতুনহাট কদমতলা এলাকায় সোমবার (২ মার্চ) বিকাল ৩:৩০ মিনিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত এবং গাড়ির চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকার দিক থেকে ছেড়ে আসা নাভানা ঔষধ কোম্পানির কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন-২১-৪৪৩৭) এবং বরিশালের দিকে আসা যাত্রীবাহী সিএনজি (বরিশাল মেট্রো ধ ১১-২১৩৭) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় সিএনজিতে থাকা একই পরিবারের চার জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।

 

সিএনজি চালক এবং ওই পরিবারের অপর দুই সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

 

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ, শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি এবং ঘটনার তদন্ত চলছে।
স্থানীয়রা এবং প্রশাসন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন, মহাসড়কের এই অংশে গাড়ি চলাচলে সতর্কতা অবলম্বন করতে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network