1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা স্বামীর যাবজ্জীবন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম

বরিশালে গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা স্বামীর যাবজ্জীবন

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশালে গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ওই মামলায় খালাস পেয়েছেন দুই আসামি।

 

সোমবার (২ মার্চ) বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোস্তাক আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম খান।

 

দণ্ডপ্রাপ্ত শহিদ হাওলাদার (৪৭) বরিশালের বাকেরগঞ্জের দেউলী গ্রামের মৃত আলী হাওলাদারের ছেলে।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালে শহিদ হাওলাদারের সঙ্গে মাজেদা বেগমের মেয়ে মাহিনুর বেগমের বিয়ে হয়। বিয়ের পর মাহিনুরের একটি মেয়ে সন্তান হয়। যৌতুক না দিলে মাহিনুরের সঙ্গে আর সংসার করবে না বলে তাকে নির্যাতন করতেন শহিদ।

 

এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ২২ অক্টোবর রাতে মাহিনুরের হাত-পা ও মুখ বেঁধে নির্যাতনের এক পর্যায়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন শহিদ। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় মাজেদা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করা হয়।

 

আদালতের বেঞ্চ সহকারী জানান, ২০১৫ সালের ২৩ মার্চ ওই মামলায় বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই খলিলুর রহমান তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

 

যে মামলার সাক্ষ্যগ্রহণ শেষে শহিদকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network