1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ১ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট! কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন!

বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে চরাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ খান (৩০) মারাত্মকভাবে আহত হয়েছেন।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে চরাদী ইউনিয়নের হলতা বাজার থেকে বাড়ি ফেরার পথে ফাহাদকে পথরোধ করে সন্ত্রাসীরা। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

 

আহত ফাহাদ খান ২ নম্বর চরাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তার বাবা কামাল হোসেন অভিযোগ করেন, ডিস (ক্যাবল) ব্যবসাকে কেন্দ্র করে একটি মামলার বাদীর সঙ্গে তার ছেলের বিরোধ চলছিল। থানায় যাওয়া এবং অন্যায়ের প্রতিবাদ করায় এই হামলা হয়েছে।

 

 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, ডিস ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজী রিয়াজ নামে একজনকে গ্রেপ্তার করেছে। অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আহত ফাহাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network