1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় Singapore Airlines-এর একটি ফ্লাইটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।
বিষয়টি তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন সেলিমা রহমান। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
সেলিমা রহমানের নিকট আত্মীয় পারভেজ খান জানান, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে ফুপু এখন শারীরিকভাবে অনেকটাই ভালো আছেন এবং সিঙ্গাপুরে আরও উন্নত চিকিৎসা গ্রহণ করবেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন জানান, বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে তিনি ইউনাইটেড হাসপাতালে গিয়ে সেলিমা রহমানের শারীরিক খোঁজখবর নেন। তখন তিনি অনেকটাই সুস্থ বোধ করছিলেন। পরদিন সকালে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য রওনা হন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে শারীরিক অসুস্থতার কারণে বেগম সেলিমা রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরবর্তীতে তার পায়ে তীব্র ব্যথা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষায় ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) শনাক্ত হয়।
পরিস্থিতি বিবেচনায় তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network