1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বানারীপাড়া ডাকবাংলো প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

 

তরুণ সমাজসেবী ও *বানারীপাড়া ব্লাড ব্যাংক*-এর প্রতিষ্ঠাতা মাইদুল ইসলাম রনির একক উদ্যোগে এবং ব্যবস্থাপনায় এই মহতী কর্মসূচি সম্পন্ন হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েকশ’ চক্ষু রোগী কোনো ফি ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা গ্রহণ করেন। আগত রোগীদের মধ্যে যারা হতদরিদ্র, তাদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ এবং চশমা বিনামূল্যে বিতরণ করা হয়।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রোগীদের চোখের পাওয়ার পরীক্ষা ও ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে তারা ফলো-আপ সেবা সহজে পেতে পারেন।

ক্যাম্পের উদ্যোক্তা মাইদুল ইসলাম রনি বলেন:”অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টাই ছিল আমাদের মূল লক্ষ্য। বানারীপাড়ার মানুষ যাতে অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করছি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”চিকিৎসা নিতে আসা বৃদ্ধ রহমত উল্লাহ (৬৫) জানান, “বয়সের কারণে চোখে কম দেখতাম কিন্তু ডাক্তার দেখানোর সামর্থ্য ছিল না। আজ ফ্রিতে ডাক্তার দেখিয়ে ওষুধ পেলাম, আমাদের মতো গরিবের জন্য রনি খুব বড় উপকার করেছে।”

প্রসঙ্গত, মাইদুল ইসলাম রনি দীর্ঘদিন ধরে বানারীপাড়া ব্লাড ব্যাংকের মাধ্যমে জরুরি রক্ত সরবরাহসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। আজকের এই চক্ষু ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং একঝাঁক স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে রোগীদের সহায়তা প্রদান করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network