1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে পবিত্র কুরআন বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে পবিত্র কুরআন বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে পবিত্র কুরআন বিতরণ, রমাদান সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এসবিএমসি দাওয়াহ এন্ড রিচার্স সেন্টারের আয়োজনে এই অনাড়ম্বর অনুষ্ঠানে মেডিক্যাল কলেজের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

 

বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়ে ইফতার পর্যন্ত চলে অনুষ্ঠানের কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসাইন বাবলু এবং প্রধান আলোচক ছিলেন আল কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দিন চৌধুরী।

 

বিশেষ অতিথি ছিলেন শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ.কে.এম মশিউল মুনীর, কর্ণেল (অব.) মোস্তফা রাসেল আল রশিদ, ইনোভা ট্রিমস এন্ড ডোনেট ফর গুডের পরিচালক মোহাম্মদ নুরুন্নবী। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ। কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, সাংস্কৃতিক পরিবেশনা, ইসলামী বৈশ্বিক আলোচনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

 

প্রধান আলোচক ড. হাফেজ মুনির উদ্দিন চৌধুরী তার বক্তব্যে আল কুরআন একাডেমি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ৩০টি দেশে অন্তত ২৫টি ভাষায় রুপান্তরিত করে কোরআন পৌঁছে দেওয়া হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক মানুষের হাতে আমরা কুরআন পৌঁছে দিতে পেরেছি। তাছাড়া উপস্থিত সকলকে ইমানী দায়িত্ববোধ থেকে প্রতি মাসে অন্তত একটি কুরআন আপনজকে উপহার দেওয়ার জন্য তিনি আহবান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network